বিজ্ঞাপন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্পোরেট ঋণের বদলে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের তাগিদ গভর্নরের

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২:০১ পিএম
বিজ্ঞাপন
কর্পোরেট ঋণের বদলে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের তাগিদ গভর্নরের পড়েছেন ২ জন

চট্টগ্রামে মতবিনিময় সভায় অতিথিদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নয়া দিগন্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একইসাথে কর্পোরেট খাতে বিনিয়োগের সীমা ৪০ শতাংশে নামিয়ে এনে প্রয়োজনীয় অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার চট্টগ্রামস্থ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, পাচারকৃত অর্থ ও অপ্রত্যাবাসিত রফতানি আয় ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে সম্পদ চিহ্নিত করে জব্দ করা হচ্ছে এবং এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মুদ্রানীতিকে আরও কার্যকর করতে সংসদীয় কমিটির পরামর্শে এখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে এটি প্রণয়ন করা হচ্ছে।

সভায় বিজিএমইএ সহ-সভাপতি সেলিম রহমান জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি আবিদা মোস্তফা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্পোরেট ঋণের বদলে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের তাগিদ গভর্নরের
0:00 / 0:00
1x