বিজ্ঞাপন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাফে ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:০০ পিএম
বিজ্ঞাপন
এক লাফে ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম পড়েছেন ২ জন

স্বর্ণ। সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। এর আগে, সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আট দফায় দাম কমার পর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী ক্রেতাদের নির্ধারিত মজুরি দিতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক লাফে ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
0:00 / 0:00
1x