বিজ্ঞাপন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিকের অ্যানিমেটেড সিরিজ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:০০ পিএম
বিজ্ঞাপন
৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিকের অ্যানিমেটেড সিরিজ পড়েছেন ৩ জন

‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠান। সংগৃহীত

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্যে নতুন অ্যানিমেটেড সিরিজ চালু করেছে হারপিক বাংলাদেশ। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ নামের এই সিরিজটি উন্মোচন করা হয়।

১০ পর্বের এই অ্যানিমেটেড সিরিজটি গত বছর প্রকাশিত হারপিকের স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি। ছোট ছোট গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এই সিরিজটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকল্প পরিচালক মো: গোলাম মোক্তাদির জানান, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও দেশের প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ এখনো নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এটি একটি বড় চ্যালেঞ্জ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র ও মজার স্কুলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।

প্যানেল আলোচনায় বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে ৩০ জনের বেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন, যারা সারাদেশে স্বাস্থ্যবিধির বার্তা ছড়িয়ে দিতে কাজ করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিকের অ্যানিমেটেড সিরিজ
0:00 / 0:00
1x