বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আরও কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:০০ পিএম
বিজ্ঞাপন
স্বর্ণের দাম আরও কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার টাকা পড়েছেন ৩ জন

স্বর্ণ। সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্তের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল। তারও আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বর্ণের দাম আরও কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার টাকা
0:00 / 0:00
1x