রাজধানীর ৩ পেট্রোল পাম্পে তেল চুরির প্রমাণ, ৪ ইউনিট সিলগালা
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৯:০০ এএমরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রাহকদের কম তেল দেওয়া তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
অভিযানে মালিবাগ অটো সার্ভিসের একটি ডিজেল ইউনিট, টিকাটুলির এ হাই অ্যান্ড কোংয়ের একটি অকটেন ইউনিট এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের দুটি অকটেন ইউনিটে পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়। মোট ১১টি ইউনিটের মধ্যে এই চারটিতেই নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করা হচ্ছিল।
বিএসটিআইয়ের উপ-পরিচালক মো: লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাস্বার্থ রক্ষায় এবং সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে ভবিষ্যতে এই ধরনের নজরদারি ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।














