বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছর পর মতিঝিলে নিজেদের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
১৩ বছর পর মতিঝিলে নিজেদের ভবনের দখল পেল বেসিক ব্যাংক পড়েছেন ২ জন

বেসিক ব্যাংক। সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে ক্রয়কৃত ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

২০১০ সালে প্রধান কার্যালয়ের জন্য বিজনেস রিসোর্সেস লিমিটেডের সাথে চুক্তি করেছিল ব্যাংকটি। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের মধ্যে ভবনটি হস্তান্তরের কথা থাকলেও তা না হওয়ায় ব্যাংক আইনি পদক্ষেপ গ্রহণ করে। আদালতের রায় ও নির্দেশের প্রেক্ষিতে অবশেষে ভবনটির মালিকানা ও দখল বুঝে পেল ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দখল বুঝে পাওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো: মোফাজ্জেল জানান, অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তর করা হবে। এর ফলে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে এবং নিজস্ব সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
১৩ বছর পর মতিঝিলে নিজেদের ভবনের দখল পেল বেসিক ব্যাংক
0:00 / 0:00
1x