বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে অপরিবর্তিত থাকছে বর্তমান বিধান

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১:০০ এএম
বিজ্ঞাপন
১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে অপরিবর্তিত থাকছে বর্তমান বিধান পড়েছেন ৩ জন

অপরিবর্তিত থাকছে ১০-৩০ কাউন্টের সুতা আমদানির বিধান। সংগৃহীত

আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ ঘোষণা দেয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান জানান, বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় আপাতত নতুন কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সভায় বিটিএমএ-এর পক্ষ থেকে সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া রফতানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারাধীন সুতা আমদানির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধানে পরিবর্তন আনা সম্ভব নয়। তবে ব্যবসায়ী সংগঠনের অন্যান্য প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সাথে পর্যালোচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে অপরিবর্তিত থাকছে বর্তমান বিধান
0:00 / 0:00
1x