বিজ্ঞাপন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের জন্য ওএমএস চাল বিতরণ শুরু, কেজি ৩০ টাকা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
পোশাক শ্রমিকদের জন্য ওএমএস চাল বিতরণ শুরু, কেজি ৩০ টাকা পড়েছেন ২ জন

৩০ টাকা কেজিতে ওএমএসের চাল পেলেন পোশাক শ্রমিকরা। বাসস

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু করেছে সরকার। ১৩ নভেম্বর শুক্রবার থেকে নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে চাল সংগ্রহ করছেন।

এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা দরে কেনার সুযোগ পাচ্ছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৬টি পয়েন্টে মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতি শুক্রবার দুই দফায় এই কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতরের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পোশাক শ্রমিকদের জন্য ওএমএস চাল বিতরণ শুরু, কেজি ৩০ টাকা
0:00 / 0:00
1x