বিজ্ঞাপন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিডির মজুরি প্রস্তাবের তথ্য ও পদ্ধতি নিয়ে বিজিএমইএর আপত্তি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
বিজ্ঞাপন
সিপিডির মজুরি প্রস্তাবের তথ্য ও পদ্ধতি নিয়ে বিজিএমইএর আপত্তি পড়েছেন ১১ জন

পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগৃহীত

পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেয়া প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান চিঠিতে জানান, শ্রমিক পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র ফুটে ওঠেনি। এছাড়া শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়, কারণ এখান থেকে রফতানির মাত্র নয় শতাংশ আসে।

বিজ্ঞাপন

গত ১৮ নভেম্বর সিপিডি শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব দেয়। বিজিএমইএর দাবি, সিপিডি আলাদাভাবে ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করেছে, যা খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। ফলে একই ব্যয় দুবার গণনা করা হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, গত ৩ বছরে ২৮৭টি কারখানা বন্ধ হয়েছে এবং ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। বিজিএমইএ মনে করে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিপিডির মজুরি প্রস্তাবের তথ্য ও পদ্ধতি নিয়ে বিজিএমইএর আপত্তি
0:00 / 0:00
1x