বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙ্গা ডিএসই, সূচক বাড়ল ৬০ পয়েন্ট

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:০০ এএম
বিজ্ঞাপন
সাড়ে তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙ্গা ডিএসই, সূচক বাড়ল ৬০ পয়েন্ট পড়েছেন ৭ জন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দীর্ঘ সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৮ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর আগে ২ আগস্ট ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ এবং ৩ আগস্ট ১ হাজার ২১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেন বৃদ্ধির দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ৩৭৩টি কোম্পানির মোট ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল। দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৮৯৩ কোটি ১২ লাখ ১১ হাজার ৮৭৮ টাকা।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি, মালেক স্পিনিং ও সায়হাম টেক্সটাইলসহ ১০টি কোম্পানি। এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল দেশ গার্মেন্টস এবং দরপতনের শীর্ষে ছিল কোহিনূর কেমিক্যাল। পুঁজিবাজারের বর্তমান এই ইতিবাচক ধারায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাড়ে তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙ্গা ডিএসই, সূচক বাড়ল ৬০ পয়েন্ট
0:00 / 0:00
1x