বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বাণিজ্য সম্মেলনে জিফোরনেক্সট ভেঞ্চারস

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ২:০০ পিএম
বিজ্ঞাপন
চীনে বাণিজ্য সম্মেলনে জিফোরনেক্সট ভেঞ্চারস পড়েছেন ২ জন

চীনে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের জিফোরনেক্সট ভেঞ্চারস। নয়া দিগন্ত

চীনের ঝেজিয়াং প্রদেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচমেকিং কনফারেন্স। ঝেজিয়াং প্রদেশের বাণিজ্য বিভাগ ও ওয়েনঝৌ বাণিজ্য ব্যুরোর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতারা অংশ নেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েনঝৌর ভাইস মেয়র ঝাং বেনফেং, ঝু ইং, রাষ্ট্রদূত হাসান মোহাম্মদ মাহমুদ ওসমান ও পেত্রু ফ্রুনজে। এছাড়া সাংহাইয়ে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুরসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরা এতে যোগ দেন। অনুষ্ঠানে ওয়েনঝৌর বিনিয়োগ পরিবেশ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

এই সম্মেলনে অংশ নিয়েছিল বাংলাদেশের জিফোরনেক্সট ভেঞ্চারস প্রতিষ্ঠানটি। চীনা উৎপাদনকারীদের সাথে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ার উদ্দেশ্যে তারা এই আয়োজনে যোগ দেয়। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছাইয়েদুল ইসলামের এই অংশগ্রহণে বেসরকারি খাতের যোগাযোগ আরও প্রসারিত হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধ হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি তারা আন্তর্জাতিক পণ্য সংগ্রহ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারেও কাজ করতে আগ্রহী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চীনে বাণিজ্য সম্মেলনে জিফোরনেক্সট ভেঞ্চারস
0:00 / 0:00
1x