বিজ্ঞাপন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট শহরে পানি ও পয়োনিষ্কাশনে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
বিজ্ঞাপন
আট শহরে পানি ও পয়োনিষ্কাশনে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি পড়েছেন ২ জন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংগৃহীত

বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট নামের এ প্রকল্পের আওতায় প্রায় নয় লাখ মানুষ উন্নত সেবা পাবে। কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালগঞ্জের গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে এই সমন্বিত সেবা গড়ে তোলা হবে।

প্রকল্পের আওতায় প্রায় এক হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহের বিতরণ নেটওয়ার্ক নির্মাণ এবং ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে এবং পানি অপচয়ের হার ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। এছাড়া নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য এক হাজার ২০০টি পারিবারিক শৌচাগার এবং চারটি জনসাধারণের ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে এবং এর মাধ্যমে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কুমিল্লা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি প্রতিষ্ঠায় সহায়তা দেয়া হবে। এডিবি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য পৃথকভাবে আরো ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে এবং প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার চার কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ৬৯ সদস্যবিশিষ্ট এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও দুর্যোগসহনশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আট শহরে পানি ও পয়োনিষ্কাশনে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি
0:00 / 0:00
1x