বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:০০ পিএম
বিজ্ঞাপন
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম পড়েছেন ২ জন

স্বর্ণ। সংগৃহীত

দেশের বাজারে এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও বাজারে অপরিবর্তিত রয়েছে সব ধরনের রুপার দাম। বাজুসের নির্ধারিত এই নিয়ম ও দাম পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
0:00 / 0:00
1x