বিজ্ঞাপন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সংঘর্ষ: জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিজ্ঞাপন
কুমিল্লায় সংঘর্ষ: জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল পড়েছেন ১ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতার সদস্যপদ বাতিল করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম। শাস্তিপ্রাপ্ত নেতারা হলেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন।

গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই নেতার রুকনিয়াত বা সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৪ অক্টোবর নগরের মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে দলটির কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন

নতুন মহানগর আমির নির্বাচন ও কেন্দ্রীয় সিদ্ধান্তে তিন শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। ঘটনার পরদিন ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর শাখার কমিটি বিলুপ্ত করে জামায়াত এবং কার্যক্রম কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরে এ বিষয়ে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুমিল্লায় সংঘর্ষ: জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
0:00 / 0:00
1x