সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জনসহ গ্রেফতার ৭
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, মাদকসেবী ৩ জন এবং চুরি মামলায় ১ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয় রেজাউল (৩৩), মারুফ হোসেন (২৪) ও হৃদয় (২৫) নামের তিনজনকে।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয় দুলাল হোসেন (৫০), নজরুল ইসলাম মেম্বার (৫৪) ও নাদিম (৪০) নামের তিনজনকে।
অন্যদিকে চুরি মামলায় নুর মোহাম্মদ (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৭ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।















