সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গ্রেফতার ১৬
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ৭ জন, মাদকসেবী ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবী হিসেবে গ্রেফতার ৪ জন হলেন মোঃ মাজহারুল ইসলাম সোহাগ (৩৮), মোঃ হাসমত আলী (৪৫), মোঃ ইসমাইল (১৯) ও মোঃ শফিকুল ইসলাম (৪৫)।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৭ জন হলেন মোঃ কবির হোসেন (৩৮), শরিফুল ইসলাম সিফাত (২৮), শরিফ হোসেন মমিন (২৭), আজাদ হোসেন ওরফে বাবু (২৮), মিলন হোসেন (২৮), মিনহাজুর রহমান রায়হান (২৭) ও রুহুল আমিন (২৯)।
অন্যদিকে, বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৩ জন হলেন মোঃ সাকিব খান (৩০), মোঃ হিমেল (২৮) ও আবুল হাশেম (৫৫)।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গাফ্ফার মিয়া ও শরীফ (৩৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে















