বিজ্ঞাপন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাগো বাংলাদেশ ২৪

জাগো বাংলাদেশ ২৪

ডেস্ক রিপোর্ট

যোগদান: 19 অক্টোবর, 2026

ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই: সানজিদা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ (বাসস) : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই ৮টি গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সানজিদা জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচের ভুলত্রুটিগুলো তারা মালদ্বীপের বিরুদ্ধে শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটির ফল মিলেছে এই জয় দিয়ে। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের মাটিতে খেলা হওয়ায় তাদের মূল লক্ষ্য দেশের সম্মান ধরে রাখা। ভারতের প্রস্তুতির প্রশংসা করে সানজিদা বলেন যে ভারত নিয়মিত অনুশীলন ও সারা বছর ক্যাম্পে থাকে, যেখানে বাংলাদেশ চার-পাঁচ মাসের ক্যাম্পের মাধ্যমে নিজেদের রিকভার করে। দলের আরেক খেলোয়াড় সাকিবা জান্নাত শাম্মী জানান, ভারত অভিজ্ঞ ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও তারা ভারতের বিরুদ্ধে একটি ভালো ম্যাচ উপহার দিতে চান। সাকিবা আশা প্রকাশ করেন যে পর্যাপ্ত সুযোগ না পেলেও একদিন তারা ভারতকে পরাজিত করতে পারবেন।

ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই: সানজিদা
×
বিজ্ঞাপন