বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৭:০০ পিএম
বিজ্ঞাপন
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ পড়েছেন ১ জন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এর আগে ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই দলের পারফরম্যান্সের অবনতি ঘটেছে।

ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার সেই ধারাবাহিকতারই প্রতিফলন। ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও বাংলাদেশের লড়াই অব্যাহত ছিল এবং সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। মিরপুর টেস্টে আট উইকেটে হারের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

বিজ্ঞাপন

এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে সর্বশেষ ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের। ১১৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬০তম স্থানে এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ
0:00 / 0:00
1x