বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলার জিসানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৩:০০ এএম
বিজ্ঞাপন
ফুটবলার জিসানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক পড়েছেন ২ জন

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ (বাসস) : নতুন কুঁড়ির ক্ষুদে ফুটবলার জিসান আহমেদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ হোমনা পৌরসভা বনাম মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলা চলাকালে হোমনা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জিসান আহমেদ মৃত্যুবরণ করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন, একজন ক্ষুদে খেলোয়াড়ের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খেলা চলাকালে জিসান আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে দুপুর ২টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু হয়। আজ রাতে স্থানীয়ভাবে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে যেখানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আগামীকাল সকালে তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন
ফুটবলার জিসানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
0:00 / 0:00
1x