বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের সোবহানা মোস্তারি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের সোবহানা মোস্তারি পড়েছেন ১ জন

অক্টোবর মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই মনোনয়ন পেয়েছেন তিনি।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেন সোবহানা। এটি ছিল বাংলাদেশের কোনো নারী ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। পুরো সিরিজে ১২৯ রান সংগ্রহ করা এই ক্রিকেটার লড়বেন অ্যানাবেল সাদারল্যান্ড ও দীপ্তি শর্মার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অন্যদিকে, পুরুষ বিভাগে আইসিসির মাসসেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে এই তিন ক্রিকেটারকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের সোবহানা মোস্তারি
0:00 / 0:00
1x