বিজ্ঞাপন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে কিশোর গোল্ডকাপ টুর্নামেন্টে ব্যাপক আলোড়ন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
লালমনিরহাটে কিশোর গোল্ডকাপ টুর্নামেন্টে ব্যাপক আলোড়ন পড়েছেন ৪ জন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ শনিবার বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় লালমনিরহাটে ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে।

খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, খেলায় অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মধ্যে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা লেখাপড়ার পাশাপাশি ধরে রাখতে হবে। মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা তুলে ধরে তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলাতে মনোযোগী করে তুলতে পারলে জুয়া ও মাদকের মতো অপকর্ম থেকে তারা দূরে থাকবে। তিনি আলোকিত লালমনিরহাট গড়তে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং কিশোর বয়সই হলো ফুটবলের জন্য উপযুক্ত সময়। এই বয়সি ফুটবলারদের সঠিকভাবে পরিচালনা করা গেলে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী এই ধরনের ফুটবল টুর্নামেন্ট অন্যান্য জেলায় আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের আহ্বান জানান।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফাইনাল খেলায় বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লালমনিরহাটে কিশোর গোল্ডকাপ টুর্নামেন্টে ব্যাপক আলোড়ন
0:00 / 0:00
1x