বিজ্ঞাপন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৫:০০ এএম
বিজ্ঞাপন
পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পড়েছেন ৩ জন

মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি গড়ে তুলতে চান এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আজ বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে যুবসমাজ ও পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। এ সময় তিনি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লায় ক্লাব গড়ে তোলার পাশাপাশি সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের কথা জানান।

বিজ্ঞাপন

পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত এসব মাঠের কাজ শুরু হবে এবং রূপনগরের একটি মাঠকে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি আবাসিক এলাকায় মসজিদুল হুদা কমপ্লেক্স, তিনটি গভীর নলকূপ এবং তালাব ক্যাম্পে মৃত ব্যক্তিদের গোসলের গোসলখানা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
0:00 / 0:00
1x