প্রিমিয়ার লিগে উন্নীত ঢাকা ইউনাইটেড
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ এএমপ্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা ইউনাইটেড। ৮ নভেম্বর ২০২৬ তারিখে মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা নামে। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে ঢাকা ইউনাইটেড টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে।
প্রতিযোগিতায় ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান।
পুরস্কার বিতরণীর আগে 'অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬'-এর প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। ২২টি জেলা থেকে নির্বাচিত ২৪ জন নারী গোলকিপার ১৫ দিনব্যাপী এই আবাসিক ক্যাম্পে অংশ নেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














