বিজ্ঞাপন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
বিজ্ঞাপন
৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর পড়েছেন ১ জন

দেশের ক্রীড়া অবকাঠামোর মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দ্রুতই দেশের ৫১টি জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

মঙ্গলবার নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি নওগাঁ স্টেডিয়ামের জরাজীর্ণ দশা কাটিয়ে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন ও ইনডোর সুবিধা তৈরির প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে একটি সম্মানজনক ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বর্তমানে তিন শতাধিক জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে সরকারি ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, ক্রীড়াবিদদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে প্রাক্তন ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
0:00 / 0:00
1x