বিজ্ঞাপন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌসীর শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ৫:০০ পিএম
বিজ্ঞাপন
ফেরদৌসীর শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান পড়েছেন ১ জন

এলিজা জামানফাইল ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন আজ সোমবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, এলিজা জামানকে আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

গত ১ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়ার সুযোগ ছিল।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায় এবং এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফেরদৌসীর শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
0:00 / 0:00
1x