বিজ্ঞাপন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
বিজ্ঞাপন
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম পড়েছেন ১ জন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারেছবি: প্রথম আলো

দেশে জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন একজন মানুষ বাজারে গিয়ে এক বা দুটি আইটেমের বেশি সবজি কিনতে পারেন না এবং একটি মধ্যবিত্ত পরিবারের ডিম খাওয়ার পরিমাণও অর্ধেকের বেশি কমে গেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

কারওয়ান বাজার থেকে প্রচারপত্র বিতরণ শুরু করার কারণ ব্যাখ্যা করে নাহিদ বলেন, এটি কাঁচাবাজার ও সবজির প্রধান কেন্দ্র হলেও এখানে চাঁদাবাজি ও দখলদারির কথা শোনা যায়। দেশের যেসব জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার ও সিন্ডিকেটবাজরা জনগণের দুর্ভোগ তৈরি করছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। বর্তমান সরকারকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকার সংস্কার বাস্তবায়ন করেনি এবং তাদের সর্বাত্মক প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না। সার্বিকভাবে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিন্দুমাত্র কৃতিত্ব সরকারের নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো নিরাপত্তা দিতে পারেনি, বরং সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক-সামাজিকভাবে এই পূজায় সহযোগিতা করেছে। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আগামী ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং পরে নেতারা কারওয়ান বাজারে ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম
0:00 / 0:00
1x