বিজ্ঞাপন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা অবনতি নিয়ে যা বললেন জামায়াত আমির

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা অবনতি নিয়ে যা বললেন জামায়াত আমির পড়েছেন ১ জন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে

পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তোলেন।

শফিকুর রহমান বলেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সমস্যার কথাও নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন।

বিজ্ঞাপন

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন অসামাজিক কার্যকলাপে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির। স্ট্যাটাসের শেষাংশে তিনি তরুণদের উদ্দেশে লেখেন, হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।

এদিকে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান।

বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা অবনতি নিয়ে যা বললেন জামায়াত আমির
0:00 / 0:00
1x