বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভায় দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৮:০০ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভায় দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর পড়েছেন ২ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন।

নেতা–কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে এবং জনগণের ভোটে জয়ী হবেন এমন প্রার্থীকে বেছে নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্যও তিনি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ ভাগ অপরাধ কমে যাবে এবং নিজেদের কোনো অপরাধে জড়ানো যাবে না।

বিজ্ঞাপন

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সভায় উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের ছড়ানো নানা গুজব মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সভায় দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর
0:00 / 0:00
1x