বিজ্ঞাপন
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৩:০০ এএম
বিজ্ঞাপন
থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পড়েছেন ৫ জন

থ্যাংকসগিভিং দিবসে আঘাত হানা প্রবল ঝড় ও বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ হ্যাম্পশায়ার থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় শুক্রবারও প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস এই তথ্য জানিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, যেখানে প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ বিদ্যুৎহীন। এছাড়া মিসৌরিতে প্রায় ৭২ হাজার এবং নিউইয়র্কে ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। মিসৌরির পূর্বাঞ্চলে ঝড়ের সময় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈরী আবহাওয়ার কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত এবং ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই পরিস্থিতির কারণে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ১০০ বছরের ইতিহাসে এই প্রথম আবহাওয়ার কারণে প্যারেডটি স্থগিত করা হলো। প্যারেডটির ইতিহাসে এর আগে ১৯৭১ সালে প্রচণ্ড ঠান্ডা ও বাতাসের কারণে বেলুন ওড়ানো সম্ভব হয়নি। এছাড়া ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিলিয়াম সংকটের কারণে প্যারেডটি পুরোপুরি বাতিল করা হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ
0:00 / 0:00
1x