বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ, মৃত্যু ৪৫

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৭:০০ পিএম
বিজ্ঞাপন
ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ, মৃত্যু ৪৫ পড়েছেন ২ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর। সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়।

মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। ভাইরাসটির সংক্রমণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এসে তিনি এ রোগে আক্রান্ত হবেন তা কখনো কল্পনাও করেননি।

বিজ্ঞাপন

তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে এবং প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম উগান্ডায় শনাক্ত হয়েছিল এবং ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি। এ ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয় ও পরে মানুষের শরীরে ভাইরাস ছড়ায়। ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছু অজানা এবং এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ, মৃত্যু ৪৫
0:00 / 0:00
1x