বিজ্ঞাপন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ২:০০ এএম
বিজ্ঞাপন
পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো পড়েছেন ১ জন

অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার তীব্র পেটব্যথা নিয়ে তাকে ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে নেওয়া হয়। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকেই তিনি নিয়মিত পেটের সমস্যায় ভুগছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে ‘অ্যাবডোমিনাল ডিসটেনশন’ বা পেট ফুলে যাওয়া সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তার ছেলে ও নবনির্বাচিত সিনেটর কার্লোস বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা দখলের ষড়যন্ত্রের দায়ে বলসোনারো দোষী সাব্যস্ত হন। শারীরিক অসুস্থতার কারণে তিনি গত মার্চ মাস থেকে ব্রাসিলিয়ায় গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করছেন। তবে সাবেক এই প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছেন।

কার্লোস বলসোনারো অভিযোগ করেছেন যে, তার বাবার স্বাস্থ্যের অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। তিনি এর জন্য রাষ্ট্রপক্ষের কথিত মানসিক নির্যাতন এবং চলাফেরায় সীমাবদ্ধতাকে দায়ী করেছেন। উল্লেখ্য, বলসোনারো এবং অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে দণ্ডিত অন্যদের সাজা কমানোর বিষয়টি নিয়ে আগামী ডিসেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
0:00 / 0:00
1x