বিজ্ঞাপন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ১০ কোটির লাল কাঁকড়ার সাগরযাত্রা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ১০ কোটির লাল কাঁকড়ার সাগরযাত্রা পড়েছেন ৩ জন

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শুরু হয়েছে লাল কাঁকড়ার বার্ষিক সাগরযাত্রা। প্রজননের উদ্দেশ্যে বন থেকে সাগরের দিকে পাড়ি দিচ্ছে ১০ কোটিরও বেশি কাঁকড়া। বর্ষা মৌসুমের শুরুতে প্রতিবছরই এমন অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয় ভারত মহাসাগরের এই প্রত্যন্ত দ্বীপটি।

পার্কস অস্ট্রেলিয়া জানিয়েছে, কাঁকড়াগুলো মূলত চাঁদের শেষ চতুর্থাংশের সময় জোয়ার-ভাটার চক্র মেনে ডিম ছাড়ার জন্য সমুদ্রের দিকে এগিয়ে যায়। ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে বন্যপ্রাণীর এমন দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই ভিড় করেন পর্যটকরা।

বিজ্ঞাপন

ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস জানান, কার্যকর সংরক্ষণ উদ্যোগের ফলে কাঁকড়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশেষ করে হলুদ পাগলা পিঁপড়া নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করায় বর্তমানে দ্বীপটিতে কাঁকড়ার সংখ্যা ১০ কোটির কোটা ছাড়িয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে ১০ কোটির লাল কাঁকড়ার সাগরযাত্রা
0:00 / 0:00
1x