বিজ্ঞাপন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবাশ্ম জ্বালানি বিতর্ক: কপ৩১ চুক্তি নিয়ে তীব্র মতভেদ

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬:০০ পিএম
বিজ্ঞাপন
জীবাশ্ম জ্বালানি বিতর্ক: কপ৩১ চুক্তি নিয়ে তীব্র মতভেদ পড়েছেন ২ জন

জীবাশ্ম জ্বালানির সমস্ত প্রসঙ্গ বাদ দেওয়ায় বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার উপায় নিয়ে গভীর মতভেদ দেখা দিয়েছে। একটি চুক্তি চূড়ান্ত করতে মরিয়া হয়ে ওঠায় কপ৩১ জলবায়ু আলোচনা শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে সংশোধিত এই খসড়াটি জলবায়ু সংক্রান্ত এই সম্মেলনকে একটি জীবাশ্ম জ্বালানির সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে।

ফ্রান্স থেকে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিতে চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপরেখা অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়। স্বাক্ষরকারী পানামা আলোচনা থেকে সরে আসারও হুমকি দিয়েছে এবং দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো পেট্রোলিয়াম মাফিয়াদের অভিযুক্ত করেছেন।

বিজ্ঞাপন

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, কপ৩১ সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান হাইথাম আল ঘাইস রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত রুসলান এদেলগেরিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। সমঝোতায় পৌঁছাতে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। শুক্রবার তিনি বলেন কাজ শেষ করতে যত সময়ই লাগুক আমি চেষ্টা চালিয়ে যাব।

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ বাসস জানিয়েছে, কার্বন ধারণের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও কয়েকটি দেশ প্রত্যাখ্যান করেছে। ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা এবং আইপিসিসির পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণ নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। খসড়া থেকে ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

তুরস্কে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ আলোচনার পর জ্বালানি, বিজ্ঞান ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে নির্ধারিত শুক্রবারের সময়সীমা পেরিয়ে যায়। কপ৩১ সম্মেলনের সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া তৃতীয় দফায় চুক্তির খসড়া তৈরির চেষ্টা করছে। কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন আমরা চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জীবাশ্ম জ্বালানি বিতর্ক: কপ৩১ চুক্তি নিয়ে তীব্র মতভেদ
0:00 / 0:00
1x