বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব সানচেজের

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:০০ পিএম
বিজ্ঞাপন
স্পেনে নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব সানচেজের পড়েছেন ১ জন

স্পেনের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব করেছেন। সোমবার ঘোষিত এই প্রস্তাবের লক্ষ্য হলো শিশু যত্ন, আবাসন এবং জনসেবা খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী রোববারের আগাম নির্বাচনকে সামনে রেখে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) সঙ্গে নিজেদের আদর্শিক পার্থক্য স্পষ্ট করতে চাইছে। সানচেজের অভিযোগ, পিপি কেবল ধনী ও স্বাবলম্বীদের জন্য কর কমাতে আগ্রহী।

বিজ্ঞাপন

বর্তমান জরিপ অনুযায়ী পিপি নির্বাচনে সর্বাধিক আসন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে চরম ডানপন্থী ‘ভোক্স’ (ভিওএক্স) পার্টি সরকার গঠনে প্রধান ভূমিকা পালন করতে পারে। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ জানান, আয়ের বৈষম্য কমাতে এই পদক্ষেপ জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সানচেজ লিখেছেন, স্পেনের সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষ মোট সম্পদের ১০ শতাংশেরও বেশি দখল করে আছে। ২০১০ সাল থেকে তাদের সম্পদের এই হার ক্রমেই বাড়ছে। ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর কর বসিয়ে সেই অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।

অন্যদিকে, পিপি মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার কথা জানিয়েছে তারা। তবে ব্যবসায়ী গোষ্ঠীগুলো এই জাতীয় করের বিরোধিতা করে বিনিয়োগ কমার আশঙ্কা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, স্পেনে ২০২২ সাল থেকে ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ওপর ‘সংহতি কর’ চালু রয়েছে। নতুন এই প্রস্তাবটি সেই ব্যবস্থার আরও সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে, যাতে ধনী ব্যক্তিরা যেখানেই বসবাস করুন না কেন তারা যেন জাতীয় তহবিলে অবদান নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্পেনে নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব সানচেজের
0:00 / 0:00
1x