বিজ্ঞাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পিএম
বিজ্ঞাপন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন পড়েছেন ৪ জন

জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ। ৩১ মার্চফাইল ছবি: সংসদ টিভি থেকে

মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি অর্থমন্ত্রীর কাছে এই নিয়োগের বিষয়ে ব্যাখ্যা জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই। যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিবেচনা কাজ করেনি বলে তিনি সংসদকে জানান।

বিজ্ঞাপন

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ জানান, গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।

সংসদ সদস্য অভিযোগ করেন, সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে। তিনি প্রশ্ন করেন, কোন যোগ্যতায় একটি মাঝারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাকে জনতা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের এমডি করা হলো।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাল্টা জবাবে বলেন, ব্যাংকগুলোতে এমডি নিয়োগের জন্য নির্দিষ্ট প্যানেল ও ইন্টারভিউ বোর্ড রয়েছে। পুরোপুরি যোগ্যতার ভিত্তিতে এবং সিভি যাচাই করে দক্ষ ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে ব্যাংক খাতের ওপর গ্রাহকদের আস্থা ফিরছে এবং খাতটি ঘুরে দাঁড়াচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন
0:00 / 0:00
1x