বিজ্ঞাপন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে ফের দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
হরমুজ প্রণালীতে ফের দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড পড়েছেন ১ জন

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রমের সময় মাইনের আঘাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে বৃহস্পতিবার তেহরান আরও পাঁচটি ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল, তবে সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ এখনো এসব ঘটনার আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণে মরিয়া ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র বন্দরগুলোতে অবরোধ আরোপের পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালীতে ফের দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড
0:00 / 0:00
1x