ইউক্রেনের সর্বোচ্চ সম্মান পেলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
ইউক্রেনের ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার প্রকাশিত এক ডিক্রিতে তাকে 'অর্ডার অব প্রিন্সেস ওলগা' প্রথম শ্রেণির পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।
গত মাসে মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে একটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে ওলেশকি শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধ সংকটের হাত থেকে মুক্তি পান এবং স্থলমাইন অপসারণের মাধ্যমে নিরাপদে সরে যাওয়ার সুযোগ তৈরি হয়।
প্রেসিডেন্ট জেলেনস্কির ডিক্রিতে মানবিক সহায়তা ও দাতব্য কার্যক্রমে ফার্স্ট লেডির ব্যক্তিগত অবদানের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। মেলানিয়া ট্রাম্পের কার্যালয় জানিয়েছে, এই অর্জন তার নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের প্রতিফলন।
বিবৃতিতে আরও জানানো হয়, মেলানিয়া ট্রাম্প ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন। এছাড়া রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের নিজ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।














