মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির বিস্তারিত আলোচনা
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ৭:০০ এএমইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
মাদ্রিদ সফরকালে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আমাদের মাত্রই দেড় ঘণ্টাব্যাপী অত্যন্ত বিস্তারিত আলোচনা হয়েছে।
ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে তাদের আলোচকরা বৈঠকে বসবেন। গত ফেব্রুয়ারির পর এই প্রথম তিন পক্ষের মধ্যে এমন আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।














