বিজ্ঞাপন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, প্রাণ হারালেন এক নাবিক

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, প্রাণ হারালেন এক নাবিক পড়েছেন ১ জন

ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ‘এমএসভি আল জুসুফি’ নামের ওই জাহাজটিতে হামলার সময় মোট ১৪ জন ভারতীয় নাবিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১৩ জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে ওমানের কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

মন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করে জানান, নিহত নাবিক গন্ধর্ব নাহীম আজিজ গুজরাটের বাসিন্দা ছিলেন। হামলায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহে ভারত অন্যতম শীর্ষ দেশ। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক প্রাণ হারিয়েছেন। ভারত সরকার বারবার এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, প্রাণ হারালেন এক নাবিক
0:00 / 0:00
1x