বিজ্ঞাপন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন, জানাল ইউকেএমটিও

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম
বিজ্ঞাপন
হরমুজ প্রণালিতে জাহাজে আগুন, জানাল ইউকেএমটিও পড়েছেন ৭ জন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ বৃহস্পতিবার এই তথ্য জানায়। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

ইউকেএমটিও জানিয়েছে, ওই এলাকা দিয়ে অতিক্রমকারী অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ সংক্রান্ত খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে মাত্র নয় নটিক্যাল মাইল বা প্রায় ১৭ কিলোমিটার উত্তরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে ইরান।

এমনকি অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের অভিযোগে বেশ কিছু জাহাজে হামলাও চালিয়েছে দেশটি। ইরানের এসব পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালিতে জাহাজে আগুন, জানাল ইউকেএমটিও
0:00 / 0:00
1x