বিজ্ঞাপন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের মক্কা ও জেদ্দায় বিপদের সতর্কতা জারি

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের মক্কা ও জেদ্দায় বিপদের সতর্কতা জারি পড়েছেন ৫ জন

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার দেশটির পবিত্র মক্কা নগরী অবস্থিত মক্কা প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও এই সতর্কতা জারি করা হয়, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের অংশ হিসেবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে সৌদি আরব। এই পরিস্থিতির প্রেক্ষিতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ২৪ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস পরিবেশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সৌদি আরবের মক্কা ও জেদ্দায় বিপদের সতর্কতা জারি
0:00 / 0:00
1x