বিজ্ঞাপন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফের বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
বিজ্ঞাপন
ইরানে ফের বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পড়েছেন ১ জন

ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই হামলা শুরু হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে, তেহরান কোনো চুক্তিতে না এলে আবারও ‘এপিক ফিউরি’র মতো অভিযান চালানো হতে পারে।

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের পরিকল্পনা করেছে। এটি সেখানে পৌঁছালে ওই অঞ্চলে মার্কিন রণতরির সংখ্যা তিনটিতে দাঁড়াবে। এছাড়া ওই অঞ্চলে আরও একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গবেষক জেসন ক্যাম্পবেল।

বিজ্ঞাপন

ব্রুকিংস ইনস্টিটিউটের সুজান ম্যালোনি জানান, নির্বাচনের আগে জ্বালানির দাম বৃদ্ধি ও জনঅসন্তোষের আশঙ্কায় ট্রাম্প এখনই হামলা চালাতে চান না। তবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা নতুন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফর করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ক্যাম্পবেলের মতে, যুদ্ধের আগের পর্যায়ের তুলনায় এখন ট্রাম্পের সামরিক বিকল্প অনেক সীমিত হয়ে এসেছে। ইরানের অধিকাংশ সামরিক স্থাপনা আগেই ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বর্তমানে দুই দেশের বাহিনী বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলা ও বন্দর অবরোধের লড়াইয়ে লিপ্ত রয়েছে। ওয়াশিংটন ইরানের বন্দরগুলো অচল রাখতে চাইছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। সেপ্টেম্বর থেকে স্থলভাগে বড় কোনো হামলা না হলেও পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরানে ফের বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
0:00 / 0:00
1x