বিজ্ঞাপন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরেশিয়ায় বহিরাগত হস্তক্ষেপে সরব চীন ও রাশিয়া

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮:০০ এএম
বিজ্ঞাপন
ইউরেশিয়ায় বহিরাগত হস্তক্ষেপে সরব চীন ও রাশিয়া পড়েছেন ১ জন

ইউরেশিয়া অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করার পেছনে বহিরাগতদের বিধ্বংসী হস্তক্ষেপকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই দেশ এই পরিস্থিতির কঠোর নিন্দা জানিয়েছে। রাশিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, ইউরেশীয় সংহতি প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দুই দেশই কঠোর অবস্থান নিয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাশিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করবে বেইজিং। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে দৃঢ় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দেশ দুটি।

বিজ্ঞাপন

এদিকে, ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, আগামী মাসে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের কর্মসূচিতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে চীন ও রাশিয়ার প্রকাশিত যৌথ বিবৃতিতে এই সম্ভাব্য ত্রিদেশীয় বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইউরেশিয়ায় বহিরাগত হস্তক্ষেপে সরব চীন ও রাশিয়া
0:00 / 0:00
1x