বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় আটক সাংবাদিকের মুক্তিতে জ্যেষ্ঠ কূটনীতিক পাঠাল জাপান

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
বিজ্ঞাপন
রাশিয়ায় আটক সাংবাদিকের মুক্তিতে জ্যেষ্ঠ কূটনীতিক পাঠাল জাপান পড়েছেন ১ জন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কোয় এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠিয়েছে জাপান। রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ কয়েকটি দ্বীপের কাছাকাছি দেশটির সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাইকে গ্রেফতার করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়ায় জাপানের গুপ্তচরবৃত্তির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছে টোকিও।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার সঙ্গে বৈঠক করেন। জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আটক জাপানি নাগরিকের সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের সাক্ষাতের সুযোগ ও অবিলম্বে মুক্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোকে ইমাইয়ের সঙ্গে ন্যায্য ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

কিহারা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং বর্তমান কঠিন পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন। উল্লেখ্য, জাপানের উত্তর-পূর্ব উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছে। ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস) এ খবর জানায়।

বিজ্ঞাপন
রাশিয়ায় আটক সাংবাদিকের মুক্তিতে জ্যেষ্ঠ কূটনীতিক পাঠাল জাপান
0:00 / 0:00
1x