বিজ্ঞাপন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসে যোগ দেওয়ায় ৩ ফরাসি নাগরিকের যাবজ্জীবন

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৭:০০ এএম
বিজ্ঞাপন
আইএসে যোগ দেওয়ায় ৩ ফরাসি নাগরিকের যাবজ্জীবন পড়েছেন ৫ জন

ইসলামিক স্টেট (আইএস) বা আইএস-এ যোগ দেওয়ার দায়ে তিন ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা একদল ফরাসি নাগরিকের মধ্যে সর্বশেষ এই তিনজনের সাজা হলো।

আজ বৃহস্পতিবার বাগদাদের কারখ এলাকার ফৌজদারি আদালত চার্লি সান, কামাল বেন এমবারেক ও আমির আমিন দালি আমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইরাকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর এবং বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

এএফপি’র এক সংবাদদাতা জানান, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটে যোগদান এবং সংগঠনটির সদস্যদের সঙ্গে মিলে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। একই ধরনের অভিযোগে গত মঙ্গলবার আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আরেকজনকে দেওয়া হয় ১৫ বছরের কারাদণ্ড।

ওই দলে আদ্রিয়েন গিহালও রয়েছেন, যিনি ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে আইএসের হামলার দায় স্বীকার করেছিলেন। আসামিদের কয়েকজনের ফরাসি আইনজীবী সতর্ক করে বলেছেন, তাঁদের মক্কেলদের ন্যায়বিচারের যথাযথ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে এবং অন্যায্য বিচারে দোষী সাব্যস্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইএসে যোগ দেওয়ায় ৩ ফরাসি নাগরিকের যাবজ্জীবন
0:00 / 0:00
1x