বিজ্ঞাপন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টে নিয়ন্ত্রণ পেতে বড় জুটি গড়তে চান ক্যাম্পবেল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১:০১ পিএম
বিজ্ঞাপন
প্রথম টেস্টে নিয়ন্ত্রণ পেতে বড় জুটি গড়তে চান ক্যাম্পবেল পড়েছেন ২ জন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এই মুহূর্তে সমানে-সমান অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে দ্বিতীয় ইনিংসে আরও কয়েকটি বড় জুটি গড়ার ওপর জোর দিয়েছেন তিনি।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করে সফরকারীরা। তবে শেষ সেশনে বাংলাদেশের স্পিনাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্রুত তিনটি উইকেট তুলে নেন। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৩৪ রান।

বিজ্ঞাপন

দিনের খেলায় এক ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টির বিরতি তাঁদের ছন্দ নষ্ট করেছিল বলে জানান অর্ধশতক করা ক্যাম্পবেল। তিনি বলেন, ‘‘বৃষ্টির বিরতির আগেও আমরা ম্যাচে গতি পেয়েছিলাম। বিরতিতে তারা নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এরপর মাঠে ফিরে তারা আরও ভালো জায়গায় বল ফেলেছে।”

ম্যাচের পরিস্থিতি তুলে ধরে এই ওপেনার বলেন, “এই মুহূর্তে আমার মনে হচ্ছে, ম্যাচটি বেশ সমানে-সমান অবস্থায় রয়েছে। আমরা যদি আরও একটি বা দুটি বড় জুটি গড়তে পারি, তাহলে আগামীকাল ম্যাচে এগিয়ে থাকব।” কার্যকর লিড পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, দলে পর্যাপ্ত ব্যাটার রয়েছেন এবং আরও কয়েকটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে।

মিরপুরের উইকেট প্রসঙ্গে ক্যাম্পবেল জানান, অসমান বাউন্স থাকায় তিনি বুঝেশুনে বল নির্বাচন করে খেলার চেষ্টা করেছেন। এছাড়া সকালে দলের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, আগের দিনের তুলনায় লাইন ও লেংথে ধারাবাহিকতা থাকায় তাঁরা বাংলাদেশি ব্যাটারদের বেশি চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম টেস্টে নিয়ন্ত্রণ পেতে বড় জুটি গড়তে চান ক্যাম্পবেল
0:00 / 0:00
1x