বিজ্ঞাপন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে লক্ষ্মীপুরের দুই কৃতি শিক্ষার্থী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮:০০ এএম
বিজ্ঞাপন
ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে লক্ষ্মীপুরের দুই কৃতি শিক্ষার্থী পড়েছেন ২ জন

আন্তর্জাতিক ইংরেজি ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফিনালে ২০২৬’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুই শিক্ষার্থী। তারা হলো মেহনুবা সাবাতুম আরিশা এবং রুপাইতা আলম জেরিন। ‘ইংলিশ অলিম্পিয়াড সিজন ৫’-এর ন্যাশনাল থিয়েটার রাউন্ডে সাফল্যের ভিত্তিতে তারা আন্তর্জাতিক এই আসরে জায়গা করে নিয়েছে।

আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় তারা জুনিয়রস গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, মেহনুবা ও রুপাইতার এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও মেধারই প্রতিফলন, যা পুরো লক্ষ্মীপুর জেলার জন্য গর্বের বিষয়।

বিজ্ঞাপন

হুইপ আশরাফ উদ্দিন নিজান এই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিযোগিতায় সাফল্য কামনা করেছেন। পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কুয়ালালামপুরের এই বিশ্বমঞ্চে দুই শিক্ষার্থী নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে লক্ষ্মীপুরের দুই কৃতি শিক্ষার্থী
0:00 / 0:00
1x