বিজ্ঞাপন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোনে পচেত্তিনোর অনুশীলন ধারণ, অপারেটরের ক্ষমা

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
বিজ্ঞাপন
ড্রোনে পচেত্তিনোর অনুশীলন ধারণ, অপারেটরের ক্ষমা পড়েছেন ১৩ জন

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনে ধারণ করার পর সেই ভিডিও সরিয়ে নিয়েছেন এক ড্রোন অপারেটর। এ ঘটনায় নিজের সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ বাসস সূত্রে জানা যায়, ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের কাছে ড্রোন উড়িয়ে ১২ মিনিটের ভিডিও ধারণ করে নিজের ইউটিউব চ্যানেল সিসি ওভারভিউ-তে প্রকাশ করেন ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, এ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া পচেত্তিনো রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।

বিজ্ঞাপন

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ঐ ব্যক্তি বলেন, আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি। তিনি আরও বলেন, ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও আমার কাজটি যে নৈতিক ছিল না, তা আমি পুরোপুরি স্বীকার করছি।

সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে মরিসিও পচেত্তিনোকে দেখানোই ছিল আমার উদ্দেশ্য বলে জানান তিনি। তিনি জানান, অনুশীলন শুরুর সময়ে ভিডিও করায় ভুল করে ভেবেছিলেন, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি এবং কেবল ওয়ার্ম-আপের দৃশ্যই ধারণ করা হবে।

নিজেকে কলিন পরিচয় দেওয়া ওই ড্রোন অপারেটর বলেন, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি ভুলভাবে ধারণা করেছিলেন। তিনি বলেন, আমার এই কাজের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি এবং আন্তরিকভাবে আশা করছি এটি কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ড্রোনে পচেত্তিনোর অনুশীলন ধারণ, অপারেটরের ক্ষমা
0:00 / 0:00
1x