বিজ্ঞাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই জলবায়ু মোকাবিলায় সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ: স্টিল

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২:০০ এএম
বিজ্ঞাপন
এআই জলবায়ু মোকাবিলায় সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ: স্টিল পড়েছেন ৪ জন

বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের সম্ভাবনা তৈরি করলেও এর মধ্যে অনেক ঝুঁকিও রয়েছে। সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এ কথা বলেন।

এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিকে দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো বলে মন্তব্য করেন।

এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করায় বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্টিল ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে, যদিও কতটি দেশ ও কোম্পানি রয়েছে তা তিনি উল্লেখ করেননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এআই জলবায়ু মোকাবিলায় সম্ভাবনাময় ও ঝুঁকিপূর্ণ: স্টিল
0:00 / 0:00
1x