বিজ্ঞাপন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ড্রোন হামলায় ফের কেঁপে উঠল বাহরাইন, বন্ধ হোরমুজ প্রণালী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২:০০ এএম
বিজ্ঞাপন
ইরানি ড্রোন হামলায় ফের কেঁপে উঠল বাহরাইন, বন্ধ হোরমুজ প্রণালী পড়েছেন ১ জন

তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। রোববার ভোর ও সকাল মিলিয়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো রাজধানী মানামা, যার ফলে দীর্ঘ বিরতির পর মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্য করে চালানো হয়েছে। সেই সঙ্গে ইরান হোরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

বিজ্ঞাপন

বাহরাইনের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে মাঝপথেই প্রতিহত করেছে। তবে এই হামলায় দেশটির জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে উপসাগরীয় দেশগুলো কয়েক হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবারের হামলায় দুটি ড্রোন ভূপাতিত করা হলেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরানি ড্রোন হামলায় ফের কেঁপে উঠল বাহরাইন, বন্ধ হোরমুজ প্রণালী
0:00 / 0:00
1x